এক হাজার এক রুপি থেকে ডাক শুরু হয়
ধীরে ধীরে ডাক ওপরের দিকে উঠতে থাকে
মাত্র এক ঘণ্টার ব্যবধানে সেটা গিয়ে ছয় লাখ রুপিতে ঠেকে
নিলাম ডাক পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি
তবে তিনি বচ্চনকে তাঁর ব্যক্তিগত ও অভিনয়জীবন নিয়ে নানা প্রশ্ন করতে পারবেন
তাঁর সঙ্গে ছবি তুলতে ও অটোগ্রাফ নিতে পারবেন
এর আগে অক্ষয় কুমারের সঙ্গে এক ভক্ত সাড়ে চার লাখ রুপি খরচ করে সকালের নাশতা খেতে রাজি হয়েছিলেন
ওয়েবসাইট
৮% প্রবৃদ্ধির হার প্রসঙ্গে উন্নয়ন অন্বেষণের বিশ্লেষণ
বর্তমান ধারায় বাড়লেও বিনিয়োগের ঘাটতি হবে তিন লাখ কোটি টাকা
আগামী পাঁচ বছরের মাথায় বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধির হার আট শতাংশে উন্নীত করতে হলে পাঁচ বছরে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করতে  হবে
অর্থাৎ ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত বার্ষিক গড় বিনিয়োগের পরিমাণ হতে হবে তিন লাখ ছয় হাজার ৫৪০ কোটি টাকা
কিন্তু গত ১০ বছরের বিনিয়োগ বৃদ্ধির যে প্রবণতা তা যদি বজায় থাকে তাহলে আগামী পাঁচ বছরে মোট বিনিয়োগ হবে প্রায় ১১ লাখ ৮৮ হাজার ৩০০ কোটি টাকা
তার মানে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রায় তিন লাখ ৪৪ হাজার ৩৯০ কোটি টাকার বিনিয়োগ ঘাটতি রয়ে যাবে
উল্লেখ্য মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো ২০১১-২০১৫ অনুসারে ২০১৪-১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ ধার্য করা হয়েছে
বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ চলতি বছরের সেপ্টেম্বর মাসে তাদের যে অর্থনৈতিক হালনাগাদবিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এ হিসাব তুলে ধরা হয়েছে
সংস্থাটি গত ১০ বছরের জিডিপি ও বিনিয়োগ-প্রবণতা বিশ্লেষণ করে এ হিসাব দিয়েছে
উন্নয়ন অন্বেষণের হিসাব অনুসারে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য আগামী পাঁচ বছর গড়ে প্রায় ১৯ দশমিক ৭৮ শতাংশ হারে বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জন করতে হবে
অথচ গত ১০ বছরের বিনিয়োগ প্রবৃদ্ধির বার্ষিক গড়হার ছিল ১১ দশমিক ৮২ শতাংশ
এই ১০ বছরের মধ্যে শুধু ২০০৭-০৮ অর্থবছরে বিনিয়োগের প্রবৃদ্ধি সর্বোচ্চ ১৪ দশমিক ৩০ শতাংশে উন্নীত হয়েছিল
এই বাস্তবতায় সরকারের পক্ষে বিনিয়োগ ও প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন খুবই চ্যালেঞ্জের বিষয় বলে মনে করছে উন্নয়ন অন্বেষণ
সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে জিডিপিতে বিনিয়োগের হার এখন ২৪ দশমিক ৩০ শতাংশ
সরকার এই হার ২০১৪-১৫ অর্থবছরের মধ্যে ৩২ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে
কিন্তু বিনিয়োগ এই হারে উন্নীত করতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা বর্তমানের প্রবাহ অব্যাহত থাকলে পাঁচ বছরে গড়ে প্রায় ২৭ দশমিক ২৯ শতাংশ বিনিয়োগ কম হওয়ার সম্ভাবনা রয়েছে
তাই ২০১৫ সালের মধ্যে স্থির মূল্যে ১৯৯৬-৯৭ জিডিপির পরিমাণ ১২ লাখ ৯৩ হাজার ৮০০ কোটি টাকায় উন্নীত করতে আগামী পাঁচ বছরে গড়ে প্রায় তিন লাখ ছয় হাজার ৫৪০ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন
উন্নয়ন অন্বেষণ বলছে এই বিপুল পরিমাণ বিনিয়োগ পুঞ্জীভূত করার জন্য বেসরকারি বিনিয়োগ হলো অন্যতম হাতিয়ার
কারণ গত পাঁচ বছরে মোট বিনিয়োগের গড়ে প্রায় ৭৮ দশমিক ৯৩ শতাংশ ছিল বেসরকারি বিনিয়োগ
আর বেসরকারি বিনিয়োগের গড় প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৯৫ শতাংশ
অন্যদিকে মোট বিনিয়োগে সরকারি অংশও ধীরে ধীরে  হ্রাস পাচ্ছে
অথচ এমটিএমএফের প্রক্ষেপণ অনুসারে বেসরকারি বিনিয়োগের মোট পরিমাণ পাঁচ বছরে ১২ লাখ নয় হাজার ৭০০ কোটি টাকায় উন্নীত করতে হবে
উন্নয়ন অন্বেষণ বলছে যদি এই লক্ষ্য অর্জন করতে হয় তাহলে বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধির বার্ষিক হার আগামী পাঁচ বছরে ১৯ দশমিক ৮০ শতাংশের কাছাকাছি রাখতে হবে
এ জন্য আবার প্রতি বছর গড়ে দুই লাখ ৪১ হাজার ৯০০ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ প্রয়োজন
কিন্তু বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য গত অর্থবছরে নেওয়া তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ বাস্তবায়ন হয়নি বলে উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে
এমনকি সরকারি-বেসরকারি অংশীদারের পিপিপি মাধ্যমেও গত বছর কোনো বিনিয়োগ হয়নি
অন্যদিকে বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার বিশ্বসূচক- ২০১০ এ বাংলাদেশের অবস্থান নেমে গেছে ১১৯তম স্থানে যা ২০০৯ সালে ছিল ১১৫তম
উন্নয়ন অন্বেষণ বলছে বিনিয়োগ যদি যথাসময়ে আকৃষ্ট করে তা কাজে লাগানো না যায় এবং বেসরকারি বিনিয়োগের জন্য যথেষ্ট সুবিধা নিশ্চিত করা না যায় তবে জিডিপির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কখনোই সম্ভব নয়
চট্টগ্রামেও জমে উঠেছে আয়কর মেলা
চট্টগ্রামেও আয়কর মেলা জমে উঠেছে
নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী আয়কর মেলা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত এই মেলায় গতকাল এসেছিলেন শিক্ষিকা সেলিনা মুশফিক
তিনি জানালেন এবারই প্রথম কর দিতে এসেছেন
তাঁর কথা মেলায় আসার আগ পর্যন্ত বেশ উৎকণ্ঠায় ছিলাম
এসে সেই উদ্বেগ কেটে গেছে এটাই বলতে পারি
চিকিৎসক শফিক আহমেদ এর আগেও কর দিয়েছেন
তাঁর মতে প্রতিবছরই এ ধরনের মেলার আয়োজন করা উচিত বলে আমি মনে করি
এতে নতুন করদাতারা উৎসাহী হবেন
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহেদ চৌধুরীও একইভাবে বললেন সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই
এতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও স্বচ্ছতার প্রমাণ মিলছে
গতকাল বুধবার মেলায় গিয়ে দেখা যায় প্রচুর মানুষের ভিড়
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় ফটোকপির দোকান হেল্প ডেস্ক ব্যাংক আর বিভিন্ন বুথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রয়েছেন করদাতারা
তাঁরা অপেক্ষা করছিলেন কখন তাঁদের পালা আসে
আর কেউ কেউ অপেক্ষায় প্রহর কাটাচ্ছিলেন চেয়ারে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে
গতকাল চট্টগ্রামের আয়কর মেলা পরিদর্শনে আসেন  এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ
তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান আগামী অক্টোবর মাস থেকে চট্টগ্রামে এবং কুমিল্লায় দুটি পৃথক কর অঞ্চল গড়ে তোলা হবে
এনবিআরের চেয়ারম্যান আরও জানান ভবিষ্যতে কাস্টম ও আমদানি-রপ্তানি শাখা একীভূত করা হবে
এ ছাড়া মেলা আয়োজনের সফলতা দেখে আগামী বছর থেকে দেশের অন্য ছয়টি বিভাগে এটি ছড়িয়ে দেওয়ারও ঘোষণা দেন তিনি
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কর প্রশাসন বশির আহমেদ কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ মেলা উদ্যাপন কমিটির সভাপতি ও কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক প্রমুখ
উল্লেখ্য ২৬ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে একযোগে আয়কর মেলা শুরু হয়
মেলায় গত তিন দিনে প্রায় ২৬ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে জানান কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাক
এর মধ্যে প্রথম দিনে ৭৭ লাখ দ্বিতীয় দিনে এক কোটি ৪৫ লাখ ও তৃতীয় দিনে ২৩ কোটি দুই  লাখ টাকার মতো রাজস্ব আয় হয়েছে
রামেন্দ্র চন্দ্র বসাক প্রথম আলোকে বলেন মেলার চতুর্থ দিনেও আমরা ভালো সাড়া পেয়েছি
অত্যন্ত সুষ্ঠুভাবে মেলার কার্যক্রম চলছে
কোথাও কোনো ধরনের সমস্যার অভিযোগ পাওয়া যায়নি
তিনি আশা করেন আজ শেষ দিনেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে
কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার জন্য দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান
বাণিজ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য খুবই উপযুক্ত স্থান
কোরিয়া এ দেশে বিনিয়োগ করলে তা উভয় দেশের জন্যই ভালো হবে
ফারুক খান বলেন শিল্পোন্নয়নে কোরিয়ার অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বাংলাদেশের কাজে লাগবে
অন্যদিকে এ দেশে খুব ভালো ও দক্ষ জনশক্তি রয়েছে
এ সুযোগ কাজে লাগিয়ে লাভবান হতে পারে কোরিয়া
গতকাল বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি যৌথ উদ্যোগে আয়োজিত কোরিয়া-বাংলাদেশ বাণিজ্যবিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত তাইইয়ং চো
বক্তব্য দেন ইপিবির ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কেবিসিসিআই সভাপতি এস এম কামালউদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায় প্রমুখ
সেমিনারে কোরিয়া আমদানিকারক সমিতির কইমা ১৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল এবং বাংলাদেশের রসায়ন ইলেকট্রনিকস হালকা প্রকৌশল ইয়ার্ন সিনথেটিক ফাইবার খাতের ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন
অনুষ্ঠানে এফবিসিসিআই ও কইমার মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষরিত হয়
এতে সই করেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন ও কইমার চেয়ারম্যান জু তায়ে লি
উল্লেখ্য কোরিয়া ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য কোরিয়ার অনুকূলে রয়েছে
২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ ১৪ কোটি ডলারের পণ্য কোরিয়ায় রপ্তানি করেছে
আর সে দেশ থেকে আমদানি করেছে ৮৩ কেটি ৭০ লাখ ডলারের পণ্য
বিজ্ঞপ্তি
কম মূল্যে সৌরবিদ্যুৎ তৈরির প্রযুক্তি নিয়ে এল ক্লিন টেকনোলজি
দেশে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ তৈরির প্রযুক্তি নিয়ে আসার ঘোষণা দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ক্লিন টেকনোলজি লিমিটেড
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুফী ইকবাল আহমেদ গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন
তিনি জানান সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের হাইটেক প্রযুক্তিতে তাঁরা এখন দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম
সুফী ইকবাল বলেন একটি ছয়তলা ভবনের ছাদের চার ভাগের এক ভাগে সৌর প্যানেল বসিয়ে পাঁচ হাজার ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব
রাজধানীর ঢাকার এক লাখ বাড়িতে বাধ্যতামূলকভাবে এই সৌরপ্রযুক্তি ব্যবহার করা হলে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে
সুফী ইকবাল আহমেদ জানান ক্লিন টেকনোলজি লালবাগ কেল্লা এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির একটি বেইজ ট্রান্সমিশন স্টেশন সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর ব্যবস্থা করেছে
বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধে শহীদ ৬১টি পরিবারকে ট্রাস্ট ব্যাংকের ভাতা প্রদান
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লিতে ১৯৭১ সালের গণহত্যায় শহীদ ৬১টি পরিবারের মধ্যে ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আজ শনিবার এককালীন ভাতা দেওয়া হয়েছে
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ ও ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার
অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ এবং বিধবা হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে
ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানো হয়েছে
মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষিত করা হয়েছে
এ ছাড়া সরকার বয়স্ক ভাতা ও বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে মাসিক ভাতারও ব্যবস্থা করেছে
এরই অংশ হিসেবে আজ ট্রাস্ট ব্যাংকের সামাজিক দায়বদ্ধ কর্মসূচির আওতায় সোহাগপুর গণহত্যার শিকার ৬১টি শহীদ পরিবারের প্রতিটিকে এককালীন সাত হাজার এবং প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা দেওয়ার কর্মসূচি শুরু করা হলো
এই আর্থিক সহায়তা শহীদ পরিবারের সদস্যরা সরাসরি কৃষি ব্যাংকের হিসাব থেকে ওঠাতে পারবেন
